সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের সংবর্ধনা আজ

ঢাকা: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজন করেছে কর্তৃপক্ষ।
দলটি দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের জন্য একটি ছাদখোলা বাসে শোভাযাত্রা বের করা হবে।
এই শোভাযাত্রা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গিয়ে শেষ হবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার-এ।
আয়োজক সূত্রে জানা গেছে, আজ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে হাতিরঝিলে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে।