এনটিআরসিএতে প্রধান-সহকারী প্রধান নিয়োগের আবেদন শেষ ৪ এপ্রিল
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
তবে আবেদন ফি জমা দেওয়া যাবে ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এ সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি গত ২৫ মার্চ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন অধিদপ্তরের সর্বশেষ জারি করা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারিত হবে।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদসংখ্যা কমে মোট ৬০৮টি হয়েছে।

