নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৯.১৫%

দৈনিক শিক্ষাবাতায়ন ডেস্ক:
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ (বিজ্ঞান) ইউনিট ভর্তি পরীক্ষা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আজ শুক্রবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ ইউনিটে মোট ১০ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ১৯৪ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৫৯ জন। এতে উপস্থিতির হার দাঁড়ায় ৭৯ দশমিক ১৫ শতাংশ।