যবিপ্রবিতে সিডিএম বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবিতে সিডিএম বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
📌 সংবাদ:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন-এর অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র্যালি, নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান। এছাড়াও আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

