লালবাগের মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন গ্রেফতার

রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।