শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউজ কোচিংয়ে শিক্ষকরা টাকা নিতে পারবেন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সভায় আরো উপস্থিত আছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকতারা, সব কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।কোচিং নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নামি-দামি স্কুলগুলোর জন্য মা-বাবারা খুব বেশি সচেতন থাকেন। সেখানে দেখা যায় যে কোচিং সেন্টারেই বেশি ইন্টারস্টেট। আমি সার্কুলার দেবো না, আইন করবো না। অটোমেটিক্যালি বন্ধ করবো। আপনি যদি আপনার ক্লাসের ছাত্রদের আইডিন্টিফাই করবেন এবং অপনি তাদের আপনার প্রতিষ্ঠানে প্রাইভেট-কোচিং করাবেন। সেই জায়গায় আপনি তাদের এক্সটা চার্জ করতে পারেন। এই চার্জটা সবার সঙ্গে আলোচনা করে নিতে পারেন।
মন্ত্রী বলেন, দেশে-বিদেশে সব কিছুর লাইসেন্স ব্যবস্থা আছে কিন্তু আপনি ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার খুলবেন- এগুলো কি আইনের আওতায় আসবে না মনে করেন? সব আস্তে-আস্তে হবে। সবে মাত্র আমাদের যাত্রা শুরু।
কেননা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানে যদি ভিডিয়ো রেকর্ড থাকলে আমরা দেখতে পাবো আপনি ইনহাউজ কোচিং করেছেন কিনা।

