বিশ্ববিদ্যালয়গুলোর বড় সংকট যোগ্য শিক্ষক, সমাধানে ‘ট্যালেন্ট হান্ট’ প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে বড় সমস্যা হলো যোগ্য শিক্ষকের মারাত্মক সংকট। দ্রুত দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগ দিতে পারলে এসব প্রতিষ্ঠান প্রকৃত অর্থে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ড. মামুন বলেন, দেশের প্রকৃত সংকট হলো মানসম্মত মানুষ তৈরি না হওয়া। আর এর জন্য দায়ী দুর্বল শিক্ষাব্যবস্থা। তার মতে, প্রয়োজনীয় মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় দেশ প্রত্যাশিত মানবসম্পদ তৈরি করতে পারছে না।
তিনি আরও বলেন, দেশে বহু ক্ষেত্রে শিক্ষক নিয়োগে যোগ্যতার চেয়ে অন্য বিষয়কে প্রাধান্য দেওয়া হয়, যার ফলে প্রকৃত মেধাবীরা পিছিয়ে পড়ছেন। এতে বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রসঙ্গ তুলে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (SPARRSO) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR)-এর মতো প্রতিষ্ঠানে অবকাঠামো থাকলেও দক্ষ গবেষক ও বিজ্ঞানীর ঘাটতি রয়েছে। এসব প্রতিষ্ঠানে উচ্চমানের গবেষক নিয়োগ দেওয়া গেলে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
অধ্যাপক মামুনের মতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা জরুরি। ন্যূনতম পিএইচডি ডিগ্রি ও গবেষণার অভিজ্ঞতা থাকা উচিত। এতে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে জ্ঞানগত পার্থক্য তৈরি হবে, যা কার্যকর শিক্ষাদানের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি জাতীয় পর্যায়ের “ট্যালেন্ট হান্ট” প্রকল্প চালু করা প্রয়োজন। এর মাধ্যমে দেশের মেধাবী ও যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করে শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সঠিক পরিকল্পনা ও যোগ্য জনবল নিয়োগের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ও গবেষণা খাতে ইতিবাচক পরিবর্তন

