টাঙ্গাইলের এলেঙ্গাতে “পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন বাংলাদেশ” গড়ার শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ঃ, আজ শনিবার (২৮ মার্চ) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ” পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন বাংলাদেশ” গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল-০৪ (কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো।
এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে এলেঙ্গা পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। পরে পরিচ্ছন্নতা বিষয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। সরকারি শামসুল হক কলেজ থেকে শুরু করে এলেঙ্গা বাসস্ট্যান্ড হয়ে এলেঙ্গা বাজারে গিয়ে মিছিল শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শুকুর মাহমুদ, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহর আলী, পরিচ্ছন্ন এলেঙ্গা’র কমিটির সভাপতি আঃ হালিম সরকার, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, এলেঙ্গা পৌর বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন বিশু, বিএনপি নেতা আবু তালেব, কালিহাতী উপজেলা যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মামুন মাহমুদ, এলেঙ্গা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, এলেঙ্গা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, ব্যবসায়িক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার নেতৃবৃন্দ।

