অপতথ্য ও এআই বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে অর্থবহ ও কার্যকর করতে আইনজীবীদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রোববার (২৯ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি নিজেও একসময় সাংবাদিকতা করেছেন এবং অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করেন। তবে একই সঙ্গে অপতথ্য বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ভুল তথ্য দিয়ে যেন মানুষ বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন অত্যন্ত চ্যালেঞ্জিং। বর্তমানে দেশের পাঠক ও দর্শকদের আদালতের কার্যক্রম সম্পর্কে জানার আগ্রহ অনেক বেশি। তাই আদালতসংক্রান্ত সংবাদ জনগণের কাছে একটি বিশেষ গুরুত্ব বহন করে।

