কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শীর্ষ পদে নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শীর্ষ পদে নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন নীতিমালায় শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার মানদণ্ড আরও কঠোর করা হয়েছে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি (বিএমটি) ও ডিপ্লোমা পর্যায়ের প্রতিষ্ঠানে অধ্যক্ষ (কৃষি), অধ্যক্ষ (বিএমটি), সুপারিনটেনডেন্ট (ভোকেশনাল) এবং সহকারী সুপারিনটেনডেন্ট (ভোকেশনাল) পদে নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
নীতিমালার এ পরিবর্তনের ফলে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্বের ক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষ জনবল নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকরা প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন, যা সামগ্রিকভাবে কারিগরি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

