কিউএস র্যাঙ্কিং ২০২৬-এ একাধিক বিষয়ে সাফল্য এনএসইউর
নিজস্ব প্রতিবেদক
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র্যাঙ্কিং ২০২৬-এ একাধিক বিষয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
বিশ্বখ্যাত QS World University Rankings-এর প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, ‘ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিক্স’ বিষয়ে এনএসইউ বিশ্বে ৩০১–৩৫০ ব্যান্ডে স্থান পেয়েছে। এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটিই সর্বোচ্চ অবস্থান।
রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সাফল্য দেশের উচ্চশিক্ষা খাতে একটি ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত বহন করে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে আন্তর্জাতিক মানদণ্ডে গবেষণা ও শিক্ষার গুণগত উন্নয়নের ক্ষেত্রে এনএসইউর এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

