চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে সরকার

  • ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। তিনি জানিয়েছেন, শুরুতে সাতটি ইভেন্টের মাধ্যমে কার্যক্রম শুরু হবে এবং পরে ধাপে ধাপে আরও ইভেন্ট যুক্ত করা হবে।
    রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম এর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে ডিভাইস আসক্তি থেকে দূরে রাখার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
    তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা মাঠমুখী হোক এবং সুস্থভাবে শারীরিক ও মানসিক বিকাশ লাভ করুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *