পোপ লিও চতুর্দশের সতর্কবার্তা: যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না
পোপ চতুর্দশ লিও রোববার (২৯ মার্চ) পাম সানডে ধর্মোপদেশে মন্তব্য করে বলেছেন, “সৃষ্টিকর্তা যুদ্ধের বিরুদ্ধে। তিনি যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না।”
তিনি স্পষ্ট করে বলেন, কেউ যিশুর নাম ব্যবহার করে যুদ্ধকে ন্যায্যতা দিতে পারবে না। পোপ বলেন, “আমাদের ঈশ্বর যিশু, তিনি শান্তির রাজা। তিনি যুদ্ধকে প্রত্যাখ্যান করেন।”
উক্ত ধর্মোপদেশে পোপ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আক্রান্ত খ্রিস্টধর্মাবলম্বীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অঞ্চলের খ্রিস্টধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় আচার এবং অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারছেন না।
পোপের এই বক্তব্য শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধের ন্যায্যতা ভ্রান্তভাবে উপস্থাপনের বিরুদ্ধে জোরালো বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

