ভোলা-১ এমপির মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি
স্টাফ রিপোর্টার, ঢাকা: ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগির আহম্মেদ সুজন জানান, শনিবার রাত ১০টার দিকে রাজধানীর এমপি হোটেল-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে পৌঁছালে পার্থ তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী নবদম্পতিকে দোয়া দেন এবং প্রায় এক ঘণ্টা অনুষ্ঠানে অবস্থান করেন।

