শিক্ষকরা জাতির “প্র্যাকটিক্যাল ডক্টর”: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকরা হচ্ছেন জাতির “প্র্যাকটিক্যাল ডক্টর”, যারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন।
তিনি বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে, তবে সেই মেরুদণ্ডকে সোজা ও শক্তিশালী রাখার দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষকদের তাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
রোববার (আজ) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ নতুন জাতীয়কৃত কলেজের নন-ক্যাডার শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি নায়েমের উদ্যোগে আয়োজন করা হয়। এ সংক্রান্ত তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *