সরকার শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু করবে
স্টাফ রিপোর্টার, ঢাকা: সরকার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে দেশের সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে সার্বিক নিরাপত্তা বাড়াতে সরকারের কার্যক্রম জোরদারের উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
একজন সাংবাদিক এসি বাসের অতিরিক্ত ভাড়া প্রসঙ্গে প্রশ্ন করলে মন্ত্রী জানান, সরকার এখনও এসি বাসের ভাড়া নির্ধারণ করেনি। এ বিষয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “এসি বাসগুলো নিয়ে আমরা বসবো। বসে আগামী দিনে এ ব্যাপারে কী করা যায়, তা দেখব।”

