স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সন্ত্রাসীদের তালিকা করা -সংসদে হান্নান মাসউদ

ঢাকা, ২৯ মার্চ: ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এনসিপি নেতা ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ রোববার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মূল দায়িত্ব আইন ব্যাখ্যা করা নয়, বরং দেশের কোথায় কোথায় সন্ত্রাসীরা অবস্থান করছে তা শনাক্ত করা এবং তাদের বিচারের আওতায় আনা।
বিকেল ৩টায় ১৩ দিন বিরতির পর অধিবেশন শুরু হলে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্বে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচারের ব্যবস্থা করা।
আবদুল হান্নান মাসউদ আরও বলেন, “আমি নিজ এলাকায় তিনবার হামলার শিকার হয়েছি। দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর আক্রমণ করা হয়েছে। এরা সেইই যারা পূর্বে বিএনপি নেতাকর্মীদের ক্ষতি করেছে। যারা আপনার ভাইকে হত্যা করেছে, তাদের পুনর্বাসন করে আমাকে হত্যার উদ্দেশ্যে প্রেরণ করা হচ্ছে।”
তিনি সরকারের তৎপরতার অভাবের অভিযোগও তোলেন। তার নির্বাচনী এলাকায় শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন, কিন্তু সার্কেল এসপি মাত্র এক ঘণ্টার মধ্য জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। ৪২ দিন পার হলেও এখনও ডিএনএ রিপোর্ট হাতে আসেনি। মামলা গ্রহণে তিন দিন বিলম্ব হয়েছে এবং সিভিল সার্ভিস অফিস তদন্ত রিপোর্ট জমা দিলেও ভুক্তভোগী নারী তা জানেন না। তিনি বলেন, এই ভয়াবহ পরিস্থিতি কারা তৈরি করেছে তা জরুরিভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *