স্বাস্থ্যখাতে লুটপাটে সংকট, পর্যাপ্ত তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী

সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, গত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনার কারণে বর্তমানে উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো পর্যাপ্ত তহবিলও নেই।
রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট ও অনিয়ম হয়েছে। এর ফলে চলমান প্রকল্পগুলোর উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।
তিনি অভিযোগ করেন, অনেক ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণে ত্রুটিপূর্ণ পরিকল্পনা করা হয়েছে। কিছু ক্ষেত্রে হাসপাতালের প্রবেশপথেই বাথরুম নির্মাণ করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করছে।
মন্ত্রী বলেন, দ্রুত অর্থ উপার্জনের উদ্দেশ্যে এসব অবকাঠামো নিম্নমানেরভাবে নির্মাণ করা হয়েছে, যা বর্তমানে স্বাস্থ্যসেবার মানকে প্রভাবিত করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *