এনটিআরসিএ’র প্রধান-সহপ্রধান নিয়োগ পরীক্ষার কেন্দ্র নির্ধারণ শুরু
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, NTRCA, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহ-প্রধান পদে নিয়োগ পরীক্ষার কেন্দ্র নির্ধারণ কার্যক্রম শুরু করেছে। রাজধানীর তেজগাঁও এলাকার বিভিন্ন কলেজে পরীক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী ৬ থেকে ১০ এপ্রিলের মধ্যে কেন্দ্র চূড়ান্ত করা হবে।
এদিকে ২ এপ্রিল এনটিআরসিএ’র সম্মেলন কক্ষে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষায় ১ ঘণ্টার এমসিকিউতে ৮০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর থাকবে। পাস নম্বর ৪০ শতাংশ।
পরীক্ষার বিষয়গুলোর মধ্যে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা এবং প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে।

