বাউবির একাডেমিক কাঠামো আধুনিকায়নের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

গাজীপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একাডেমিক কাঠামো আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের শিক্ষার্থীরা।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টায় গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল শিক্ষাব্যবস্থা উন্নয়ন, পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং শিক্ষাসেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *