অনুমোদনহীন মেডিক্যাল কলেজের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করা হবে
দেশে বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর অনুমোদন ছাড়া পরিচালিত মেডিক্যাল কলেজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ড. এম এ মুহিত। শনিবার সচিবালয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, অনেক বেসরকারি মেডিক্যাল কলেজ ন্যূনতম নীতিমালা না মেনে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হচ্ছে; অনেকের নিজস্ব জমি, হাসপাতাল ও পর্যাপ্ত রোগী নেই, ফলে সঠিকভাবে চিকিৎসক তৈরি সম্ভব হচ্ছে না এবং শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতারিত হচ্ছেন। তিনি স্পষ্ট করে জানান, প্রতিটি মেডিক্যাল কলেজকে নির্ধারিত মানদণ্ড বজায় রাখতে হবে, অন্যথায় সেগুলো বন্ধ করে দেওয়া হবে এবং ভুয়া ক্লিনিক ও ভুয়া ডাক্তার তৈরির সব কার্যক্রম বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে।

