এসএসসি পরীক্ষা নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা
স্টাফ রিপোর্টার:
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি নজরদারি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
শিক্ষার্থী ও অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

