খুলনায় ড. মো. মোজাহারুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

খুলনা, দৈনিক শিক্ষাবাতায়ন ডেস্ক
যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও খুলনার কৃতি সন্তান ড. মো. মোজাহারুল ইসলাম এর ১৭তম মৃত্যুবার্ষিকী আগামীকাল, ৩ এপ্রিল, পালিত হবে।
এ উপলক্ষে বাদ আসর খুলনায় উম্মে হানি খাতুন শান্তিনগর মধ্যপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্থানীয় জনগণ এবং শিক্ষাবান্ধবরা এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
ড. মো. মোজাহারুল ইসলাম তাঁর জীবদ্দশায় শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং খুলনার শিক্ষা ও সমাজসেবার জন্য তিনি স্মরণীয় ব্যক্তিত্ব।