গফরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি প্রত্যাহার করার পরামর্শ শিক্ষামন্ত্রীর


শিক্ষাবাতায়ন ডেস্ক, ২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদ অধিবেশনে একাধিক সংসদ সদস্যের পক্ষ থেকে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠলেও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গফরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি প্রত্যাহার করা উচিৎ।
মন্ত্রী জানান, গফরগাঁও থেকে ময়মনসিংহ শহর মাত্র ৫২ কিমি দূরে, আর ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থাকায় গফরগাঁওয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন খুব বেশি যুক্তিসঙ্গত নয়।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় করার আগে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণ বিষয়েও মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা হবে বলে তিনি জানান।