চা বাগানের অজানা বাস্তবতা নিয়ে আসছে ‘চা গরম’

চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, সংগ্রাম ও বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম চা গরম। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির অফিশিয়াল পোস্টার, যা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

ছবিটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি জানান, এতদিন চা বাগানকে কেবল মনোরম দৃশ্য বা ব্যাকড্রপ হিসেবে দেখানো হলেও ‘চা গরম’-এ সেই প্রচলিত ধারণা ভেঙে ভেতরের কঠিন বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।