পিএসএলে খরুচে বোলিংয়ে নিষ্প্রভ রিশাদ হোসেন

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ভরসার স্পিনার রিশাদ হোসেন বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ সময়টা ভালো যাচ্ছে না। নিয়মিত জাতীয় দলে ভালো পারফরম্যান্স করলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে খুঁজে পাচ্ছেন না তিনি।

রাওয়ালপিন্ডি-এর হয়ে মাঠে নেমে মুলতান সুলতানস-এর বিপক্ষে মাত্র ৩ ওভার বল করে ৪৬ রান খরচ করেছেন রিশাদ। উইকেটশূন্য থেকেছেন এই ম্যাচে।

এটি তার ঘরোয়া টি-টোয়েন্টি ক্যারিয়ারের অন্যতম খরুচে বোলিং স্পেল। এর আগে গত বছর পিএসএলেই ৪৫ রান দিয়েছিলেন, তখন তিনি খেলেছিলেন লাহোর কালান্দার্স-এর হয়ে এবং প্রতিপক্ষ ছিল একই দল মুলতান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও খরুচে বোলিংয়ের অভিজ্ঞতা আছে তার। পাকিস্তান সফরে গত বছর লাহোরে টানা দুই ম্যাচে ৪ ওভারে ৫৫ ও ৫০ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছিলেন তিনি।

বর্তমানে জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখলেও পিএসএলে নিজের ছন্দ খুঁজে পাওয়ার চ্যালেঞ্জে রয়েছেন এই তরুণ লেগস্পিনার।