বাউবির এসএসসি পরীক্ষা ২০২৬: সময়সূচি প্রকাশ

নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে ৫ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা ১ম পত্র।
আর শেষ দিন ৫ জুন সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, হিসাববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।