চট্টগ্রাম বোর্ডে এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে ১৬১৯ পরীক্ষার্থী অনুপস্থিত
নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রে ১ হাজার ৬১৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

