**পটুয়াখালীতে ছাত্রের মরদেহ উদ্ধার, নিখোঁজ রুমমেট ঘিরে রহস্য**
নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর পৌর শহরের একটি আবাসিক ভবন থেকে মো. বাদশা ফয়সাল (২২) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের সবুজবাগ এলাকার ১০ নম্বর লেনের একটি চারতলা ভবনের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকেই তার রুমমেট নাহিমুল ইসলাম চয়ন নিখোঁজ থাকায় পুরো বিষয়টি ঘিরে রহস্য তৈরি হয়েছে।
নিহত ফয়সাল বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। তিনি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। পাশাপাশি শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘সফট বাইট’-এর সবুজবাগ শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

