মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে নতুন পরিচালক নিয়োগ

প্রতিবেদন   ঢাকা, ১৩ এপ্রিল: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজমুল হক। তিনি এর আগে ফরিদপুরের সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্তিকা বিজ্ঞান বিষয়ের এই অধ্যাপক ১৬তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে থাকা বি. এম. আব্দুল হান্নান-কে ওএসডি (বিশেষ দায়িত্বে সংযুক্ত) করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জহিরুল হক স্বপন

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, একই সঙ্গে আরও পাঁচজন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।