প্রাথমিক শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট চাঁদা: নতুন নির্দেশনা জারি

  1. নিজস্ব প্রতিবেদক ঃ
    প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম (TWTMS) সফটওয়্যারের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা প্রদান সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দিষ্ট ১৬ জেলার শিক্ষকদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত চাঁদা প্রদান নিশ্চিত করতে বলা হয়েছে।
    বুধবার (২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
    চিঠিটি বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, চাঁদপুর, নোয়াখালী, কক্সবাজার, পটুয়াখালী, সিলেট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনা জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *