দীর্ঘসূত্রিতা: সংস্কারের ওপর জোর শিক্ষামন্ত্রীর

দীর্ঘসূত্রিতা: সংস্কারের ওপর জোর শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং সমমান পরীক্ষার দীর্ঘসূত্রিতা ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই সমস্যা তৈরি হচ্ছে। এ অবস্থায় কার্যকর সংস্কার গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে।
রোববার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ আয়োজিত নতুন জাতীয়কৃত কলেজের নন-ক্যাডার শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষামন্ত্রীর মতে, সময়োপযোগী সংস্কার বাস্তবায়নের মাধ্যমে পরীক্ষাব্যবস্থাকে আরও কার্যকর, দ্রুত ও শিক্ষাবান্ধব করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *