মাদরাসায় শীর্ষ পদে নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদরাসার শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত আরও কঠোর করা হয়েছে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
রোববার (২৯ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদপ্তর-এর ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
নীতিমালার এ পরিবর্তনের ফলে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব নিশ্চিত করা সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার গুণগত মান উন্নয়নের সুযোগ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *