টাঙ্গাইলে তেলের সংকট, সাধারণ মানুষ চরম ভোগান্তিতে
- স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে তেল না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দুই-একটি পাম্প খোলা থাকলেও সেখানে শত শত মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
জেলার বিভিন্ন পাম্পের কর্মচারীরা জানাচ্ছেন, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় তেলের মজুদ প্রায় শেষ। অধিকাংশ পাম্পে ‘তেল নেই’ নোটিশ টানানো হয়েছে। এতে মোটরসাইকেল চালক, পরিবহন শ্রমিক এবং সাধারণ ভোক্তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল নিতে পারছেন না।
এই পরিস্থিতি কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী পাম্পের বাইরে বোতল ও জারে ভর্তি পেট্রোল-অকটেন অতিরিক্ত দামে বিক্রি করছেন। স্থানীয়রা জানাচ্ছেন, সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় দাম কয়েকগুণ বেশি। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডিপো পর্যাপ্ত সরবরাহ না করা এবং নিয়ন্ত্রণহীন বিক্রির কারণে এ ধরনের সংকট বাড়ছে।

