রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবির কড়া নজরদারি
স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর নজরদারিতে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ মার্চ) রাজশাহী-১ বিজিবির অধিনায়ক রিয়াজ শাহরিয়ার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ মার্চ থেকে পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের ডিপোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিক টহল ও তদারকির মাধ্যমে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছে।

