এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ হবে সুষ্ঠু ও নকলমুক্ত: কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ

সরকার আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য কেন্দ্রসচিব ও মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) রবিবার (২৯ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করে। নির্দেশনার মধ্যে বলা হয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
এ সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৫ মার্চের সভায় নেওয়া হয়, যেখানে নকল প্রতিরোধ এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *