পিরোজপুরের ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি রাস্তা ইট ব্যক্তিগত কাজে ব্যবহার অভিযোগ

  • পিরোজপুরের জিয়ানগরে সরকারি রাস্তা সংস্কারের জন্য বরাদ্দকৃত ইট নিজের বাড়ি নির্মাণে ব্যবহার করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য মিজান হাওলাদারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
    রোববার (২৯ মার্চ) জিয়ানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার নোটিশটি জারি করেন। নোটিশে বলা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে।
    সূত্রে জানা যায়, জিয়ানগর উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-গম) কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রুস্তম মল্লিকের বাড়ি থেকে মামুন হাওলাদারের বাড়ি অভিমুখী রাস্তা মাটির কাজসহ ইট সলিংয়ের জন্য তিন মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছিল, যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকার বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *