দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনার পর দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা পুনর্নির্মাণে আলোচনায়
- রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে বহু হতাহতের ঘটনায় ফের আলোচনায় এসেছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্প। সংশ্লিষ্টদের যুক্তি, পদ্মা পাড়ি দিতে এখানে সেতু থাকলে হয়তো এমন দুর্ঘটনা এড়ানো যেত। এছাড়া ফেরিতে করে পারাপারের সময় ও দুর্ভোগ কমানোর বিষয়টিও উল্লেখযোগ্য।
আওয়ামী লীগ সরকারের আমলে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বৈদেশিক সহায়তা পেতে অননুমোদিত প্রকল্পের তালিকায় দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। তবে অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরের এডিপি থেকে এটি বাদ দেয়। বর্তমান বিএনপি সরকার পুনরায় প্রকল্পটি এডিপিতে যুক্ত করতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ সালের মধ্যে সেতুটি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

