জ্বালানি তেল আমদানি-সরবরাহে একক নিয়ন্ত্রণ বাতিলের দাবিতে লিগ্যাল নোটিশ
উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি খাতে ‘সংকট’ নিরসনে আমদানি ও সরবরাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, জ্বালানি তেল মজুতদারি ও কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পেট্রোবাংলা-এর আমদানির বিপরীতে বকেয়া প্রায় ৩৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

