শিক্ষাদান সদকায়ে জারিয়া—শিক্ষকদের সেই দৃষ্টিভঙ্গিতে কাজ করার আহ্বান
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতকে ইবাদতখানা হিসেবে বিবেচনা করে শিক্ষকদের দায়িত্ব পালন করা উচিত। তিনি শিক্ষাদানকে সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত উল্লেখ করে এ দৃষ্টিভঙ্গিতে কাজ করার আহ্বান জানান।
রোববার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি-এ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সৃষ্ট প্রতিটি ভালো ফলাফল, বিশেষ করে শিক্ষাদান—সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এটি শিক্ষকদের জন্য দীর্ঘমেয়াদে উপকার বয়ে আনে। তাই শিক্ষকদের প্রতিটি ভালো কাজকে এই দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পাদন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতির ‘কাইরোপ্রাকটিক চিকিৎসক’, যারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে সেই মেরুদণ্ড সোজা রাখার দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়।
নানাবিধ সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষকদের নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান শিক্ষামন্ত্রী

