সরকারি কলেজের শিক্ষকদের দীর্ঘ ছুটি বন্ধের প্রস্তাব

ক্যাডারের শিক্ষকদের দীর্ঘ সময় ধরে ভোগ করা গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি বন্ধ করার প্রস্তাব নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে অর্থ বিভাগে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, এসব পদকে ‘নন-ভ্যাকেশন’ হিসেবে গণ্য করতে এবং শিক্ষকদের আর আগের মতো দীর্ঘ ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া। প্রস্তাবটি কার্যকর হলে সরকারি কলেজের শিক্ষকরা এবার থেকে দীর্ঘ গ্রীষ্মকালীন বা শীতকালীন অবকাশ ভোগ করতে পারবেন না।
শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত ক্লাস চলমান রাখতে এবং শিক্ষার্থীদের পাঠদানের মান উন্নয়নে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *