মাদরাসা প্রধান নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতা, নতুন বিজ্ঞপ্তি জারি
স্টাফ রিপোর্টার ॥
মাদরাসা প্রধান নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
সোমবার (৩০ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী নির্ধারিত পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে এই অভিজ্ঞতার শর্ত প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্তে বিশেষ ছাড় রাখা হয়েছে। এমফিল ডিগ্রিধারীরা ২ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীরা ৪ বছর পর্যন্ত শিক্ষকতার অভিজ্ঞতায় শিথিলতা পাবেন।
এছাড়া, সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে প্রার্থীদের এমফিল ও পিএইচডি ডিগ্রির মূল সনদ যাচাই-বাছাই সাপেক্ষে পদোন্নতি প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট নীতিমালার পরিশিষ্ট “ঘ”-এর ক্রমিক ১-৪ এবং ১০-১৫ এ উল্লিখিত পদগুলোর ক্ষেত্রে এই শিথিলতার বিষয়টি কার্যকর হবে বলেও জানানো হয়।

