মাভাবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে মোট ২ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া ‘বি’ ইউনিটে সারা দেশে মোট ৯৩ হাজার ১০২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।