পাবলিক পরীক্ষায় নকল রোধে আইন কঠোর, খসড়া অনুমোদন

ঢাকা: পাবলিক পরীক্ষায় নকলসহ বিভিন্ন অপরাধ দমনে আইন আরও কঠোর করতে ‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট’-এর খসড়া অনুমোদন দিয়েছে সরকার। ১৯৮০ সালের বিদ্যমান আইনটি সংশোধনের মাধ্যমে শাস্তি ও বিচার প্রক্রিয়া আরও কঠোর করা হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক নির্দেশনা জারি করবে, যা আগামী ৬ এপ্রিল থেকে কার্যকর হতে পারে।
🚍 ইলেকট্রিক বাসে জোর, স্কুলে বিশেষ সুবিধা
নাসিমুল গনি জানান, শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো ও যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ উদ্যোগে অংশ নেবে, তারা বিশেষ সুবিধা পাবে