কমলগঞ্জে সহকারী শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে চলে গেলেন। প্রিয় শিক্ষকের এই বিদায়কে স্মরণীয় করতে বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী ও রাজকীয় সংবর্ধনার আয়োজন করেন।
শনিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল ফুলের সাজে সজ্জিত একটি ‘চান্দের গাড়ি’ জিপ। অনুষ্ঠান শেষে ওই সুসজ্জিত গাড়িতে শিক্ষককে রাজকীয় সম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।