প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা: ফল প্রকাশের দুই মাস পরও যোগদান নেই

স্টাফ রিপোর্টার | শিক্ষাবাতায়ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ১৪ হাজারেরও বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হলেও ফল প্রকাশের দুই মাস পেরিয়ে গেলেও এখনো তাদের যোগদান করানো হয়নি। এতে করে সুপারিশপ্রাপ্তদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট প্রার্থীরা জানিয়েছেন, গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পর তারা মেডিকেলসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও যোগদান সংক্রান্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
প্রার্থীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ার শুরুতে ‘তড়িঘড়ি’ করে আবেদন, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হলেও এখন রহস্যজনকভাবে পুরো প্রক্রিয়া স্থবির হয়ে আছে। এর মধ্যে গোপনে ভেরিফিকেশন চালানো হচ্ছে—এমন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় তাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে