নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-তে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত

। দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার বরণ করে নেয় বাংলা নতুন বছরকে।
সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। নতুন বছর বরণের এই আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।”
দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশনা, যা ক্যাম্পাসজুড়ে সৃষ্টি করে এক আনন্দঘন পরিবেশ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে ঐতিহ্য ও সংস্কৃতির রঙে রঙিন হয়ে ওঠে নতুন বছরের প্রথম দিন।