মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

চট্টগ্রাম নগরের এলাকার একটি মাদরাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি খলিফাপট্টি এলাকার -এর হেফজ বিভাগের ছাত্র। গ্রেফতার হওয়া কিশোর (১৬) মাদরাসাটির আবাসিক অংশে অবস্থান করতেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নেওয়া হতো। পরে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার নির্যাতনের অভিযোগ ওঠে। ভয়ে ও লোকলজ্জার কারণে শিশুটি দীর্ঘদিন বিষয়টি গোপন রেখেছিল।

সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা শারমিন সুলতানা -এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।

পরে -এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় অভিযান চালিয়ে খলিফাপট্টি এলাকায় অভিযুক্তকে তার বাসা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।