সবুজবাগ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
ঢাকা, ১৩ এপ্রিল: রাজধানীর সবুজবাগ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন নুর আক্তার। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এ কর্মরত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে মুহাম্মদ আবু নাছের টুকু-কে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
— শেষ —

