ঘাটাইলে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।
শিক্ষার্থীরা অভিযোগ করেছে, অনেক সময় নির্ধারিত শিক্ষক না থাকায় ক্লাস ফাঁকা থাকে। এতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।
স্থানীয় শিক্ষা কর্মকর্তারা জানান, দ্রুত নতুন শিক্ষক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

